||
Victory Times 71

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত ইসি

ভিক্টরি টাইমস ৭১


ছবি: সংগৃহীত 
নিজস্ব প্রতিবেদন: সিইসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সাথে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিন-ক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হবে। চিফ ইলেকশন কমিশনার নিজেই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কমিশন প্রাঙ্গণ থেকেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক করেন। সিইসি বলেছেন, প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।

তিনি জানিয়েছেন, কমিশন যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে আলোচনা করে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সাথে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিন-ক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হবে। চিফ ইলেকশন কমিশনার নিজেই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কমিশন প্রাঙ্গণ থেকেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। সংসদীয় অধিবেশনের উপস্থিতি বা অনুপস্থিতি এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবে না বলেও তিনি নিশ্চয়তা দেন।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর সামনে স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় দায়িত্ব থাকায় দ্রুততম সময়ে রাষ্ট্রপতির নির্বাচন পর্ব শেষ করতে চায় কমিশন।

একইসাথে সংসদীয় আসন সংক্রান্ত অন্যান্য আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা বিষয় নিয়ে এই বৈঠকে কোনো আলোচনা হয়নি। সব প্রস্তুতি গুছিয়ে এনে যথাসময়েই আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হবে।

আর ইসিতে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কথা বলতে আইনগতভাবে আমরা সেখানে গিয়েছিলাম। ওখানে নির্বাচনের বিভিন্ন অধিক নিয়ে আলোচনা করা হয়েছে। যে সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কি হবে। অধিবেশন না থাকলে কী হবে? সিঙ্গেল ক্যান্ডিডেট হলে কী হবে? সিঙ্গেল ক্যান্ডিডেট না হলে কী হবে? ইত্যাদি ইত্যাদি বিষয়।


সচিব বলেন, মূলত নির্বাচনের পদ্ধতি বিষয়। নির্বাচনের তারিখটা সম্পর্কে কোনো আলোচনা হয়নি। যখন আলোচনা হবে বা তারিখটা নির্ধারিত হবে বা তফসিল ঘোষণার বিষয়টা আসবে আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিবো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top