||
Victory Times 71

আমার মাথা অন্যের শরীরে বসিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে: এমপি নাসের রহমান

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিচালিত অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এম নাসের রহমান বলেন, পরিকল্পিতভাবে তার মুখমণ্ডলের ছবি অন্য একজনের শরীরে সংযুক্ত করে এআই প্রযুক্তির মাধ্যমে একটি ভুয়া ও আপত্তিকর ভিডিও তৈরি করা হয়েছে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। তার দাবি, সরকারের একটি বিশেষায়িত সংস্থা বিষয়টি তদন্ত করছে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, কোনো ভিডিও, ছবি বা তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ভুয়া বা বিকৃত কনটেন্ট তৈরি, প্রচার কিংবা পুনঃপ্রচার—সবই দণ্ডনীয় অপরাধ। তাই এ ধরনের অপপ্রচারে কেউ যেন অংশ না নেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top