||
Victory Times 71

নোয়াখালীর হাতিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক

ভিক্টরি টাইমস ৭১

বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ তিনি স্থানীয় ইউনিয়ন জামায়ের রাজনীতির সাথে জড়িত।

রোববার (২৩ আগস্ট) সকালে হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হেলাল উদ্দিন বাজারে একটি ফার্মেসি পরিচালনা করেন। ঘটনার দিন সকালে তিনি শিশুটিকে ফার্মেসিতে ডেকে নেন। পরে দোকানের পেছনের একটি স্থানে নিয়ে গিয়ে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।


ঘটনার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।


এদিকে, এর আগে গত ৪ আগস্ট একই ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই ঘটনায় স্থানীয়ভাবে সালিশও হয়েছিল বলে জানা গেছে।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

শিশুটিকে চিকিৎসা পরীক্ষা করানোর জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top