||
Victory Times 71

কুলাউড়া উপজেলার হাজীপুরে নতুন সামাজিক সংগঠন ‘জাগরণ হাজীপুর’-এর আত্মপ্রকাশ

ভিক্টরি টাইমস ৭১

হাজীপুর প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে নতুন সামাজিক সংগঠন ‘জাগরণ হাজীপুর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


২০ আগস্ট ২০২৬ আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।


সংগঠনের কার্যালয় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কাউকাপন বাজারে স্থাপন করা হয়েছে।


সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি পিনাক চন্দ্র দে ভিক্টরি টাইমস ৭১ কে জানান, এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করা, শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতা তৈরি, মানবিক সহায়তা প্রদান, পরিবেশ রক্ষায় উদ্যোগ নেওয়া এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ‘জাগরণ হাজীপুর’-এর অন্যতম লক্ষ্য।


এছাড়া যেকোনো দুর্যোগ, সংকট কিংবা জরুরি পরিস্থিতিতে স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।


নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় কাউকাপন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পিনাক চন্দ্র দে।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষক মির্জা মোঃ রাজু বেগ এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন স্থানীয় কাউকাপন বাজারের ব্যবসায়ী মোঃ শরীফ উদ্দিন।


সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে কাউকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে স্থানীয় যুবসমাজের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


সভায় উপস্থিত ছিলেন মোঃ সুজন খাঁন, মোঃ ইমরান আলী, মোঃ আশ্বাদুর রহমান, মোঃ ছালেক মিয়া, মারুফ আহমদ জামাল, পাপ্পু চন্দ্র দে, ডা. মোঃ জুবের আহমদ, মাওলানা বদরুল ইসলাম, ফরহাদ আহমদ জনি ও মোঃ জয়নাল মিয়া।

সভায় বক্তারা বলেন, অত্র এলাকার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার উদ্দেশ্যেই ‘জাগরণ হাজীপুর’ প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনটি ভবিষ্যতে শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দও জানান, দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করাই হবে ‘জাগরণ হাজীপুর’-এর কাজ


অন্যান্য সদস্যঃ


নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডাঃ মোঃ জুবের আহমদ, মারুফ আহমেদ জামাল, পাপ্পু চন্দ্র দে, মোঃ ছালেক মিয়া ও মোঃ আশ্বাদুর রহমান।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাওঃ বদরুল ইসলাম, ফরহাদ আহমদ জনি ও মোঃ দুলাল মিয়া।

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ রাজু খান, মোঃ সালমান আহমদ ও জয় চন্দ্র।

কোষাধ্যক্ষ মোঃ সুজন খান এবং সহ-কোষাধ্যক্ষ মোঃ ইমরান আলী।

দপ্তর সম্পাদক মোঃ মিজান খান এবং সহ-দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আহমদ।

প্রচার সম্পাদক মিজানুর রহমান মানা এবং সহ-প্রচার সম্পাদক অপু রায়।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ জয়নুল আবেদীন এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রায়হান আহমদ আকাশ।

সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল ইসলাম মহসিন এবং সহ-সমাজ কল্যাণ সম্পাদক প্রান্ত দেবনাথ পলক।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল মতিন এবং সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাহমিদ ইসলাম।

ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাবেদ আহমদ এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাওন শর্মা।

ছাত্র বিষয়ক সম্পাদক অপন দাশ, স্বাস্থ্য ও রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাক মিয়া এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন।


এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ নজরুল ইসলাম, অজিত চন্দ্র শীল, তোফায়েল আহমদ, নাইম হোসেন মুবিন, আব্দুল নাসিম, জনি চন্দ্র, সামাদ আলী, মোঃ ফাহিম আহমদ, সালামানুর রহমান সৌরভ ও ইমাদ আহমদ।


সংগঠনের নেতৃবৃন্দ জানান, আগামী দিনে ‘জাগরণ হাজীপুর’ শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে হাজীপুরের মানুষের পাশে থাকার চেষ্টা করবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top