||
Victory Times 71

কুলাউড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল

ভিক্টরি টাইমস ৭১

 

হাজীপুর প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী। কর্মসূচি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহরিয়ার আহমেদ শাহান।

এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ, সদস্যসচিব মাসুম আহমদ সুমন, গণ অধিকার পরিষদের কুলাউড়া উপজেলা শাখার সভাপতি এম. আব্দুর রহমান ও ছাত্র জমিয়ত কুলাউড়া দক্ষিণ শাখার সেক্রেটারি আক্তারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে হাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব সুজন আহমদ স্বাগত বক্তব্য দেন।

কর্মসূচি আয়োজনের পেছনে সহযোগিতা করেন হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেস আব্দুস।

পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ছাত্র জমিয়ত কুলাউড়া দক্ষিণ শাখার সেক্রেটারি আক্তারুজ্জামান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top