||
Victory Times 71

আশার আলো ব্লাড গ্রুপ বাংলাদেশের নতুন কমিটি উন্মোচন ও অভিষেক সম্পন্ন

ভিক্টরি টাইমস ৭১

ছবি : সংযুক্ত 

জুড়ি প্রতিনিধি :জুড়িতে আশার আলো ব্লাড গ্রুপ বাংলাদেশের নতুন কমিটি উন্মোচন ও অভিষেক সম্পন্ন।

মৌলভীবাজারের জুড়িতে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ব্লাড গ্রুপ বাংলাদেশ-এর নতুন কমিটি উন্মোচন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জুড়ি মডেল নাইট চৌমুহনীতে আয়োজিত অনুষ্ঠানে এস এম মারুফের সভাপতিত্বে এবং মোহাম্মদ মেরাজুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ও জুড়ির বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। জরুরি মুহূর্তে এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে সমন্বয় তৈরি করতে সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন।

“এক ব্যাগ রক্ত, একাধিক প্রাণের হাসি” এই স্লোগানকে ধারণ করে আশার আলো ব্লাড গ্রুপ বাংলাদেশ মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে। সংগঠনের দায়িত্বশীলরা জানান, মানুষের প্রয়োজনে বিনামূল্যে রক্তের ব্যবস্থা, রক্তদাতা সংগ্রহ, রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি এগিয়ে যেতে চায়।

তারা আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। বিশেষ করে জরুরি সময়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো, নিয়মিত রক্তদাতা তৈরি এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষপর্বে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে মানবিক কার্যক্রমে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।

আয়োজকরা জানান, মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদান এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাদের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top