একই উপজেলায় দুইজন সংসদ সদস্য নির্বাচিত নতুন সম্ববনার সৃষ্টি।

ভিক্টরি টাইমস ৭১

 


একই উপজেলায় দুইজন সংসদ সদস্য নির্বাচিত নতুন সম্ববনার সৃষ্টি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া উপজেলাকে ঘিরে তৈরি হয়েছে ভিন্নধর্মী আলোচনা। একই উপজেলার শেকড় থাকা দুই রাজনীতিক এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করায় স্থানীয়ভাবে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমীর এবং তাঁর গ্রামের বাড়ি কুলাউড়ায়।


স্থানীয়দের মতে, একজন সরাসরি কুলাউড়ার প্রতিনিধিত্ব করলেও অন্যজন ভিন্ন আসনের এমপি হয়েও জন্মসূত্রে একই উপজেলার সন্তান হওয়ায় কুলাউড়ার জাতীয় পরিচিতি আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি এবং সংখ্যালঘু ও পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মনে করছেন তারা।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় ভিন্নতা সত্ত্বেও জন্মভূমির স্বার্থে কার্যকর সমন্বয় গড়ে তুলতে পারলে কুলাউড়া উপজেলা উন্নয়নের নতুন গতি পেতে পারে। জাতীয় পর্যায়ে দুই প্রতিনিধির সক্রিয় ভূমিকা উপজেলাটির সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top