![]() |
| ছবি: সংগৃহীত |
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি এর আগে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে কুলাউড়া থানায় পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আসিফ মহিউদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পুলিশ প্রশাসনের এই বদলি আদেশের মাধ্যমে কুলাউড়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শেখ জহিরুল ইসলাম মুন্না শ্রীমঙ্গল থানায় দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা কার্যক্রমে ভূমিকা রাখেন। শিগগিরই তিনি কুলাউড়া থানার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
