
নিজস্ব প্রতিবেদকঃ- মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাজিয়া শিরিনসহ ৩২ জন কর্মকর্তা ২৫ বছর চাকরি পূর্ণ করেছেন। জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আওতায় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসর-সংক্রান্ত সব ধরনের সুবিধা পাবেন।
নাজিয়া শিরিন এর আগে মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনের আওতায় আরও ৩১ জন কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, তারা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।