||
Victory Times 71

কুলাউড়ায় যুবদল নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে প্রেম, আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগ

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবদলের নেতা তুহেলের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা, আপত্তিকর ছবি ধারণ করে ব্ল্যাকমেইল এবং দফায় দফায় চাঁদা দাবির অভিযোগ উঠেছে।


ভুক্তভোগীর বড় বোনের দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, তুহেল তার ছোট বোনকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা হলেও অভিযুক্ত বিয়ের জামানতের কথা বলে প্রথমে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ওই টাকা দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি বিয়ে না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন।


অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্ত দাবি করেন যে, তরুণীর ব্যক্তিগত নগ্ন ছবি তার মোবাইল ফোনে রয়েছে। পরে আরও ১ লাখ ৫০ হাজার টাকা না দিলে ওই ছবিগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।


অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে দেখা করার সুযোগে অভিযুক্ত জোরপূর্বক তরুণীর আপত্তিকর ছবি ধারণ করেন এবং পরবর্তীতে সেগুলো স্থানীয় কয়েকজনের মোবাইল ফোনে ছড়িয়ে দেন। এতে ভুক্তভোগী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এছাড়া, অপর এক অভিযুক্ত ২০২৫ সালের ১৫ মার্চ রাতে ভুক্তভোগীর স্বামীর মোবাইল ফোনে কল করে আরও ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে আপত্তিকর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।


এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত তুহেলের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।


উল্লেখ্য, অভিযোগগুলো অভিযোগকারীর লিখিত বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও দায়-দায়িত্ব নির্ধারিত হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top