কুলাউড়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর কাতার প্রবাসীর স্ত্রী প্রেমিকের সঙ্গে নিখোঁজ

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর এক কাতার প্রবাসীর স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


নিখোঁজ গৃহবধূর নাম সৈয়দা ঈশা আক্তার আয়শা (৩২)। তিনি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের বাসিন্দা এবং কাতারপ্রবাসী আফজল মিয়ার স্ত্রী।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই আয়শা কটারকোনা অগ্রণী ব্যাংক শাখা থেকে ১ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করেন। এছাড়া তিনি বাড়ি থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে বের হন। সব মিলিয়ে প্রায় ৩ লাখ ৭২ হাজার টাকা নিয়ে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।


স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।


এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, "বিষয়টি আমরা জেনেছি। পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি।"


এদিকে পরিবারের পক্ষ থেকে দ্রুত আয়শার সন্ধান পেতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি নিখোঁজ আয়শার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা তার সন্ধান পান, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


যোগাযোগ:

☎️ ০১৭১৬-৯৬৭৫০১

☎️ ০১৬৪৬-৪৬৬৫২৬

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top