||
সত্য প্রকাশে
আপোষহীন
ভিক্টরি টাইমস ৭১ www.victorytimes71.com

কুলাউড়ায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

ভিক্টরি টাইমস ৭১


কুলাউড়ায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন-

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের  আমতৈল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রওফুর রাজা ও সহ-সভাপতি সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম। 

(২৭ জুলাই) সোমবার দুপুরে এক সমন্বিত সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রওফুর রাজাকে সভাপতি ও মোঃ নাজমুল ইসলামকে সহ-সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট  বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ছিদ্দিক আলী পদধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ রওফুর রাজা ও সহ-সভাপতি মোঃ নাজমুল ইসলাম বলেন,আমাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শুভাকাক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।#

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top