![]() |
| ছবি: সংগৃহীত |
সোমবার (২৭ জুলাই) অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগকারী নারীর দাবি, আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করতে বলেন। এর বিনিময়ে একটি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও অভিযুক্ত নেতার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় সরকার ঘোষিত দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগের সত্যতা নিয়ে চলছে আলোচনা।
তবে সব অভিযোগ অস্বীকার করে আশরাফ উদ্দিন আকন্দ বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার দলেরই কিছু লোকের প্ররোচনায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, প্রায় পাঁচ মাস আগে তার পা ভেঙে যায় এবং এখনো পুরোপুরি সুস্থ হননি। তাই রাত ১২টায় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, অভিযোগকারী নারী ঈদের সময় তার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন। তা দিতে না পারায় এরপর থেকেই তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।
এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন এবং আশরাফ উদ্দিন তার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন
