||
সত্য প্রকাশে
আপোষহীন
ভিক্টরি টাইমস ৭১ www.victorytimes71.com

শ্রীমঙ্গলে ডিবি'র পৃথক অ'ভি'যা'নে ৩ মা'দ'ক কারবারি গ্রে'ফ'তা'র ও ৩৯ পিস ই'য়া'বা'সহ ১.৩ কেজি গাঁ'জা উ'দ্ধা'র

ভিক্টরি টাইমস ৭১
ছবি:সংযুক্ত 
শ্রীমঙ্গলে প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পালিয়ে গেছেন। গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। প্রথম অভিযানে রুবেল মিয়া ওরফে লেখন মিয়া (৪১)-কে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ৩৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় তার বড় ভাই মো. আব্দুল মতিন ওরফে লেখন মিয়া (৫৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া জানান, পলাতক ভাইয়ের সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে তিনি ইয়াবাগুলো নিজের হেফাজতে রেখেছিলেন। একই দিনে পরিচালিত অপর অভিযানে আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩) ও মজনু মিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়। এ সময় আব্দুর রহমানের বসতঘরের বারান্দার কক্ষের চৌকির নিচ থেকে ১ কেজি গাঁজা এবং মজনু মিয়ার কাছ থেকে আরও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারাও বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা সংরক্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, সিডিএমএস (CDMS) যাচাইয়ে দেখা গেছে, গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে পূর্বে ৪টি, পলাতক আব্দুল মতিনের বিরুদ্ধে ২টি এবং গ্রেফতারকৃত আব্দুর রহমানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top