কুলাউড়া প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলা শাখার ১৫৪ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কুলাউড়া প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলা শাখার ১৫৪ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বরমচালের কৃতী সন্তান ও সমাজসেবক ফারুক উদ্দিন আহমদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এ গণি কলেজের অধ্যক্ষ শাহআলম সরকার ও সমাজসেবক আবু রুকিয়ান।
এদিকে মাহবুব জামান শিহাবকে সদস্যসচিব এবং জয়নুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম আহমেদ।
দলীয় নেতারা জানান, নতুন কমিটির মাধ্যমে কুলাউড়া উপজেলায় এনসিপির সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে দলের রাজনৈতিক লক্ষ্য, কর্মসূচি ও কার্যক্রম তুলে ধরার পাশাপাশি প্রচার-প্রচারণাও জোরদার করা হবে।
কমিটির মেয়াদকালীন সময়ের মধ্যে উপজেলার প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটির নেতারা কুলাউড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আস্থা প্রত্যাশা করেছেন। তারা বলেন, তারুণ্যের উদ্যম ও অভিজ্ঞতার সমন্বয়ে কুলাউড়ার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ।
তাদের ভাষ্য, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানো হবে। আগামী ছয় মাসে একটি কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলাই কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।
সম্পাদক: আর জে রাজু
প্রকাশক: জাসিমুল ইসলাম
সহ-প্রকাশক: কৌশিক আহমেদ তানজিম
ই-মেইল: victorytimes71@gmail.com
কার্যালয়: স্টেশন রোড, কুলাউড়া
Victory Times 71
সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ।