||
Victory Times 71

কুলাউড়া সীমান্তে বি'এস'এফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

ভিক্টরি টাইমস ৭১

ছবি:সংযুক্ত 

নিজস্ব প্রতিবেদন:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন সংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

রবিবার (৯ আগস্ট) ভোরে ভারতের মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে কুলাউড়া সীমান্তের বিপরীতে ভারতের মাগুরুলি এলাকায় একদল চোরাকারবারি প্রবেশের সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়া চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত একটি মামলাও রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

এদিকে সীমান্তে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার আরও বিস্তারিত তথ্য জানার জন্য বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top