||
Victory Times 71

কুলাউড়ায় হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, হাজারো মানুষের ঢল

ভিক্টরি টাইমস ৭১

 

ছবি : সংযুক্ত 

কুলাউড়া উপজেলা প্রতিনিধি :মৌলভীবাজারের কুলাউড়া  উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জাব্দা এলাকায়  হাকালুকি হাওরের বুকে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার  (১ আগস্ট) বিকেলে হাজারো মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এ আয়োজন। স্থানীয় জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় কুলাউড়ার বিভিন্ন অঞ্চল থেকে মোট ৫ টি নৌকা অংশ নেয়। এর মধ্যে চ্যাম্পিয়ন হয় উপজেলার বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও আলীনগর একাদশের নৌকা। 

বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে টেলিভিশন,  দ্বিতীয় পুরস্কার সিলিং ফ্যান,  এবং তৃতীয় পুরস্কার হিসেবে টেবিল ফ্যান  প্রদান করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা: তারু খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও  ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ  উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি এডভোকেট সামাদ আহমদ, ইউপি সদস্য আতিকুল ইসলাম শান্তি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য রাজন আহমদ প্রমুখ।  প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ আয়োজনকে গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণ হিসেবে দেখেন।

প্রধান অতিথি সিরাজুল ইসলাম রাজন তাঁর বক্তব্যে বলেন - গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে গ্রামের মুরুব্বিয়ান-যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টায়

এমন নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে দর্শকরা উপস্থিত হয়ে নৌকা বাইচকে আরও প্রাণবন্ত করে তোলেছেন। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হবে।

তিনি আরো বলেন ভুকশিমইল ইউনিয়ন নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। আমি অবহেলিত এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের আন্তরিকতায় বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে অত্র ইউনিয়নে চলমান রয়েছে আগামীতে হাওর অধ্যুষিত এই ইউনিয়নে উন্নয়ের এ ধারা অব্যাহত থাকবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top