||
Victory Times 71

জালালাবাদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত কুলাউড়ার ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ

ভিক্টরি টাইমস ৭১

 

ছবি : সংযুক্ত 

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন  ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ।  দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হওয়া জালালাবাদ  এসোসিয়েশনের নির্বাচনে সদস্য পদে  রেকর্ড ১০০২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ব্যারিস্টার ফয়েজ  কুলাউড়া উপজেলার  বরমচাল ইউনিয়নের  বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী  দীর্ঘদিন যুক্তরাজ্যে  আইনপেশার সাথে জড়িত ছিলেন।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত  জালালাবাদ এসোসিয়েশন  ঢাকাস্থ সিলেট বাসীদের কল্যাণের লক্ষ্যে, একটি প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন। ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের চারটি জেলার প্রায় তিন হাজার ভোটার রয়েছেন এই সংগঠনে। 

৩১ জুলাই  (শুক্রবার)  ঢাকার  বিয়াম মিলনায়তনে  সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের তিন হাজার ভোটারের মধ্যে প্রায় ১৬০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্য (মৌলভীবাজার) পদে ব্যারিষ্টার ফয়েজ পেয়েছেন ১০০২ ভোট। এছাড়াও সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার পেয়েছেন ৯৮৯  ভোট, এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসীম উদ্দিন আহমদ পেয়েছেন ৮৩২ ভোট।

সহসভাপতি পদে আনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ১০৫৮, সহ সভাপতি মহিলা পদে ডাঃ সামিয়া মুবিন পেয়েছেন ১০৪৭ ভোট। 

উল্লেখ্য যে ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের মন্ত্রী, সচিব, আইনজীবী, বিচারপতি, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তাসহ ঢাকাস্থ সিলেট বিভাগের সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহন করেন। এ যেনো ঢাকার বুকে একখন্ড সিলেট।

এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ বলেন, আমরা আশাবাদী জালালাবাদ এসোসিয়েশনের এই নতুন কার্যনির্বাহী কমিটি বৃহত্তর সিলেটের জনগনের কল্যাণে সব সময় সক্রিয় ভূমিকা রাখতে স্বক্ষম হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top