কুলাউড়ায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
নিউজ ডেস্ক: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) কুলাউড়া সেচ্ছাসেবী ঐক্যবদ্ধ পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিংগাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মুনতাকিম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সেচ্ছাসেবী আবু সামাদ সুজেল ও আব্দুর রহিম।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গজভাগ মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, হিউম্যান হেলথ কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার (ব্রাহ্মণবাজার)-এর পরিচালক মো. আইয়ুব আলী, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন ও সামসু উদ্দিন বাবু, ইউনি এইড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. ইমন আহমেদ এবং সেইফ মেটারনিটি ক্লিনিক কুলাউড়ার ম্যানেজার মো. কামরুল ইসলাম।


সেচ্ছাসেবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাইম আহমদ লিংকন, আশরাফুল ইসলাম জুয়েল, এম. রাসেল আহমদ, মো. আবদুল মজিদ, আবু নছর খালেদ মিয়াজী, পিয়ারুল ইসলাম ইমরান, মোস্তফা করিম কাশেম, মাহিম আহমেদ, তাহসিন আহমেদ, নাজির ছবরি হাম্মা, আয়ান পাবেল, সুফিয়ান লিমন, সানজিদা ইয়াসমিন ইমা, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রহমান হানিফসহ আরও অনেকে।


আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, মানবিক সেবায় রক্তদাতাদের ভূমিকা এবং সমাজে রক্তদান আন্দোলনকে আরও বেগবান করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একজন স্বেচ্ছা রক্তদাতার রক্ত একটি অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে নিয়মিত রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।


অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রক্তদাতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মিলনমেলায় পারস্পরিক মতবিনিময় ও ভবিষ্যতে সমন্বিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top