![]() |
| ছবি: সংগৃহীত |
এ অভিযোগের প্রতিবাদে শনিবার সিলেট নগরের উপশহর এলাকায় ফেমেক্স (Famex)-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। এ সময় তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিদেশে কর্মসংস্থানের আশায় তারা জমি বিক্রি, ঋণ গ্রহণ ও সঞ্চিত অর্থ তুলে হামদানের কাছে দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। বরং টাকা ফেরত চাইলে নানা ধরনের টালবাহানা করা হয়। একপর্যায়ে অভিযুক্ত আত্মগোপনে চলে যান বলে দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, তাদের মধ্যে অনেকেই এখন আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত মোশাররফ হোসেন হামদানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
