||
Victory Times 71

কুলাউড়া বাদে ভুকশিমইলে মইনউদ্দিনের ঘর নির্মাণে তরুণ সমাজের অর্ধলক্ষ টাকা অনুদান

ভিক্টরি টাইমস ৭১

 

ছবি : সংযুক্ত 
কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের অসহায় দরিদ্র মইনউদ্দীনের নতুন ঘর নির্মাণে বাদে ভুকশিমইল  তরুণ সমাজের পক্ষ থেকে নগদ অর্ধলক্ষ টাকা  সহায়তা প্রদান করা হয়েছে।  

(শুক্রবার) ৭ আগষ্ট বাদে ভুকশিমইল রসুলগঞ্জ বাজারে তরুণ সমাজের কার্যালয়ে ইউপি সদস্য সাহেদ আহমদ এর সভাপতিত্বে ও তরুণ সমাজের কোষাধ্যক্ষ ইকবাল মাহমুদের সঞ্চালনায় নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে 

প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া  উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন।

স্বাগত বক্তব্য রাখেন তরুণ সমাজের সভাপতি জাবেদ আহমদ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, এলাকার প্রবীণ মুরব্বি, হারিছ উদ্দিন,  আশিক মিয়া, ফরিদ মিয়া প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top